বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুই দিনে পুলিশ সুপার পদে ১০ জনের রদবদল

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

দুই দিনে পুলিশ সুপার পদে ১০ জনের রদবদল

নতুন সরকার ক্ষমতায় আসার পর পুলিশে রদবদলের মধ্যে গেল দুইদিনে পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বুধবার ৪ জনের এবং আগের দিন ৬ জনের দায়িত্বে বদল আনা হয়।

সবশেষ আদেশে কিশোরগঞ্জের পুলিশ সুপার ফরহাদ হোসেনকে পিবিআইতে দেওয়া হয়েছে; ফরহাদ হোসেনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিজানুর রহমান।

রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনকে টুরিস্ট পুলিশে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোজাম্মেল হক গেলেন রংপুরে। এছাড়া মঙ্গলবার এব আদেশে শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলামকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ঢাকা মহানগরের উপ-কমিশনার জহিরুল ইসলামকে শেরপুরে, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পিবিআইয়ের শরীফুল হককে নাটোরে, খুলনা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে পিবিআইতে এবং খুলনা মহানগরের উপকমিশনার তাজুল ইসলামকে খুলনা জেলা পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.