শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. শেখর -এর প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে একই সময়ে পড়াশোনা করেছেন এবং দীর্ঘদিন একই বিভাগে সহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৮ মার্চ ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এসব তথ্য জানান গোবিপ্রবি উপাচার্য। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী প্রফেসর ড. মামুন ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত। বন্ধু ও সহকর্মী হিসেবে তাকে কাছ থেকে দেখেছি—তিনি একজন দক্ষ ও দূরদর্শী শিক্ষাবিদ। এছাড়া -এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে এই দায়িত্ব পালনে আরও সহায়তা করবে।”

অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আরও বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ইউজিসি আরও গতিশীল হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার মানোন্নয়নে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন—এটাই তার দৃঢ় বিশ্বাস।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.