বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেরোবিতে রিসার্চ, পাবলিকেশন ও কোলাবোরেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম

বেরোবিতে রিসার্চ, পাবলিকেশন ও কোলাবোরেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ, পাবলিকেশন অ্যান্ড কোলাবোরেশন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালার আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মান নির্ধারণে গবেষণা, মানসম্মত প্রকাশনা এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণামুখী কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার হার বাড়াতে উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল র‌্যাংকিং ও সুনাম বৃদ্ধি পাবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বেরোবি আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন মালেয়শিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির রিসার্চ সেন্টার ফর ন্যানো মেটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজি (আরসিএনএমইটি) এবং গবেষক এবং বিভাগীয় প্রধান প্রফেসর সাইদুর রহমান।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব ও ড. মো. সজিব মিয়া উপস্থিত ছিলেন।  

হাসান/বেরোবি/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.