বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আধুনিক মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ক্যাম্পাসের গ্যারেজ রোডে নবনির্মিত একতলা ভবনে স্থাপিত এই ল্যাব উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে আধুনিক ল্যাবরেটরি অপরিহার্য। এই নতুন ল্যাব এবং ভবনটি ইইই বিভাগের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা গ্রহণের সুযোগ বহুগুণ বাড়িয়ে দেবে।
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা কার্যক্রম জোরদারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আহসান হাবীবসহ ইইই বিভাগের শিক্ষক এবং প্রকৌশল দপ্তরের প্রকৌশলীবৃন্দসহ সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









