মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাবিতে ‘মুক্তিযুদ্ধকালীন’ মর্টারশেল উদ্ধার

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

রাবিতে ‘মুক্তিযুদ্ধকালীন’ মর্টারশেল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে পুরাতন টেনিস কোর্ট সংস্কার কাজ করার সময় মুক্তিযুদ্ধকালীন পাক হানাদারদের ব্যবহৃত একটি মর্টালশেল উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শ্রমিকরা মাটি খনন করতে গেলে মর্টালশেলটি দেখতে পান। শ্রমিকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে শেলটি উদ্ধার করেন। 

পরে দুপুর ২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমির পেছনে ফাঁকা মাঠে মর্টারশেলটি নিস্ক্রিয় করে।

উদ্ধারকৃত মর্টার শেল কোন সময়ের হতে পারে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান মনে করেন এটি স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে। 

অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “শেলটি অনেক পুরোনো এবং মরিচা ধরা ছিল। এটি কোন সময়ের তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। এখানে পাক সেনাদের অবস্থানও ছিল। তাই এই শেলটি তখনকারই হতে পারে বলে মনে হয়।”

শেলটি উদ্ধার ও নিস্ক্রিয় করার বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরাতন টেনিস কোর্টের মেরামতের সময় সেখানকার শ্রমিকরা এই মর্টার শেলটি পায়। পরে মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শেলটি নিস্ক্রিয় করে। নিরাপদভাবে এটি নিস্ক্রিয় করতে লোকালয় থেকে দুরে নিয়ে আসা হয়েছে এবং পাশেই রেললাইন থাকায় রেল কর্তৃপক্ষের সাথেও সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

ঐ/রাবি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.