সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জবিতে শিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

আপডেট: ১১ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

জবিতে শিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, “প্রকাশনা আমাদের মেধা ও মননের বহিঃপ্রকাশ। প্রকাশনা উৎসবের মাধ্যমে ছাত্রশিবির ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা’ গঠনমূলক কাজের একটি উদ্যোগ নিয়েছে। যারা ভালো কাজ করবে আমরা তাদের সমর্থন করবো।”

বিশেষ অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এ উৎসবে ছাত্রশিবিরের পরিচিতিমূলক বিভিন্ন বই, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত প্রকাশনা এবং কলম, প্যাড, চাবির রিংসহ প্রায় সাড়ে তিনশ ধরনের প্রকাশনা উপকরণ প্রদর্শন করা হয়েছে।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, “ছাত্রশিবির একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের প্রকাশনা সামগ্রী প্রকাশ করে আসছে। এসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামের সৌন্দর্য ও জ্ঞানচর্চার আগ্রহ তুলে ধরতে চাই।”

জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, “দুই দিনব্যাপী এ উৎসবে দুটি স্টলে বিভিন্ন প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কফি পরিবেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।”

মো/জবি/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.