রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী লামিসা নামে একটি মেয়ে শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়ার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, রোড-৭ এর ৩৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত লামিসা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। প্রাথমিক তথ্যে জানা যায়, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে হত্যার পর শিশুটির মাথা ঘাড় থেকে আলাদা করেন তিনি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









