রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানবাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ বিমানবাহিনীর নিহত সদস্যরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। এ দুর্ঘটনায় আহত বিমানবাহিনীর চার সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আইএসপিআর জানিয়েছে, এসব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









