রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আজ সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, তেজগাঁও ফায়ার সার্ভিস থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুইটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটিসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, সকাল ৯টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সকাল ১০টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ৩টিসহ মোট ৮টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








