বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সায়েন্সল্যাব অভিমুখে শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

সায়েন্সল্যাব অভিমুখে শিক্ষার্থীরা

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকার অবরোধ তুলে নিয়ে এখন সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হচ্ছেন। আন্দোলনকে এককেন্দ্রিক, জোরালো ও আরও কার্যকর করার লক্ষ্যে সমন্বয়কারীরা সব শিক্ষার্থীকে সায়েন্সল্যাবে অবস্থান নেওয়ার এই সিদ্ধান্ত দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে একটার সময় ঢাকা কলেজ থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে টেকনিক্যাল ও তাঁতীবাজার এলাকায় পৃথক অবরোধ কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের জোরালো দাবি, আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিতে হবে। একই সাথে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির দাবিও জানান তারা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ ও শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও লেজিসলেটিভ বিভাগের মিটিং শেষে এটি উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

সায়েন্সল্যাব অভিমুখে শিক্ষার্থীরা | The Daily Adin