ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হোটেল ব্যবসায়ী ও ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রপাড়া স্টান্ডে ও পূর্ব শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫৩ ধারা অনুসারে সদর ইউনিয়নের চন্দ্রপাড়া স্টান্ড এলাকার শাহজালাল হোটেল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া একই ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকায় লাইসেন্স-রেজিস্ট্রেশন সনদ-ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানো ও নাম্বারপ্লেট বিহীন গাড়ি ব্যবহারের অপরাধে ৬ জন মোটরসাইকেল-আরোহীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় একটি হোটেলে ও ৬ জন মোটরসাইকেল-আরোহীকেলাইসেন্স-রেজিস্ট্রেশন সনদ-ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানো ও নাম্বারপ্লেট বিহীন গাড়ি ব্যবহারের অপরাধে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









