ছাতকের কালারুকা ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিয়ারা বেগমের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ জুলাই বিকেলে এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি পিয়ারা বেগম। তিনি এ বিদ্যালয়ে ৩০ বছর শিক্ষকতা করেছেন। আবেগাপ্লুত হয়ে তিনি তার কর্মময় দিনের স্মৃতি গুলো তুলে ধরেন। এ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি কামরুল হাসান ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন বলেন, বিদ্যালয়ে ৩০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অনেক। আলোকিত মানুষ হিসেবে গড়তে পেরেছেন অনেক শিক্ষার্থীকে। তারা দেশে-বিদেশে সুনাম অর্জন করছে। এটাই একজন শিক্ষকের বড় প্রাপ্তি। আজকের সংবর্ধনাও এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কিছু দিতে পেরেছেন বলেই কিছু পেয়ে যাচ্ছেন।
বিদায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর সভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, বিশিষ্ট সমাজ সেবক মনসুর আজাদ, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান শিলু, সিমেন্ট ফ্যাক্টরির সাবেক কর্মকর্তা মাহবুবে এলাহী।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার, শিক্ষক নিজাম উদ্দিন, বাসবী চৌধুরী লিলি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









