খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়নে চাঁদা না পাওয়ায় পিলাক খাল খনন কাজের এস্কেভেটর পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২২ মে) ভোররাতে সন্ত্রাসীরা এস্কেভেটরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, সকালে শ্রমিকরা কাজ করতে গিয়ে এস্কেভেরটি আগুনে পোঁড়া অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় তারা।এলাকাবাসী ও প্রশাসনের অভিযোগ আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে এ কাজ করেছে।
জানা যায়, কিছুদিন যাবৎ খাল খনন কর্মসূচির কাজ থেকে চাঁদা দাবি করছিল সন্ত্রাসীরা।
অভিযোগ অস্বীকার করে হাফছড়ি এলাকার ইউপিডিএফের পোস্ট কমান্ডার দুর্জয় চাকমা বলেন, “এ ঘটনার সাথে তারা জড়িত না। অন্যকোনো পক্ষ তাদেরকে দোষারোপ করার জন্য ঘটাতে পারে। তারা খাল খনন কাজে বাধা বা চাঁদা চায়নি।”
সংবাদ পেয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দীর বলেন, “এ ঘটনার বিষয়ে অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলাার তৈমাতাই ও পিলাক খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









