সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ২৫ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা। ঈদের নামাজে মহিলারাও শরিক হন। ঈদের নামাজে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।
ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন। নামায শেষে আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে পশু কোরবানি করেন তারা।
ঈদের নামাজ শেষে মাও. মহব্বত আলী বলেন, ‘‘সৌদি আরবের সাথে মিল রেখে ২৫ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছে।’’
মসুল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ বুধবার তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









