ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিয়াল্লিশ্বর গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবং মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার বিয়াল্লিশ্বর (মীরবাড়ি) এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘ঐক্যবদ্ধ বিয়াল্লিশ্বর যুবসংঘ, ব্রাহ্মণবাড়িয়া’ এই অনুষ্ঠানের আয়োজন করে এবং এতে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
সভায় শহীদ মীর মুগ্ধের পিতা মীর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী উপ-পরিচালক মো. জুয়েল।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও কুফল তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মশিউর রহমান সেলিম, মীর সাইফুল ইসলাম রিফাত, কবির মেম্বার, মানিক মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









