শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের সাবেক লাউখোলা গ্রামের বাসিন্দা ফারুক খানের মেয়ে সুবর্ণার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুবাইয়ের নাগরিক যুবক সলেমানের। দির্ঘ প্রেমের সম্পর্কের পর ভিন্ন দুই দেশের দুই মানুষের এই ভালোবাসার গল্প এবার সফলতা পেতে যাচ্ছে বিয়ের মাধ্যমে।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক ভালোবাসার পর দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে অনুষ্ঠিত হচ্ছে তাদের জমকালো গায়ে হলুদের অনুষ্ঠান। এতে কন্যার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দুবাইয়ের নাগরিক যুবক সলেমান ও জাজিরার তরুণী সুবর্ণা। এই বিয়ে ঘিরে দুই পরিবারে যেমন আনন্দের আবহ বিরাজ করছে, তেমনি এলাকাজুড়েও দেখা দিয়েছে উৎসবের আমেজ।
স্থানীয়দের ভাষ্য, আগে বিভিন্ন নিউজে দেখতাম, এখন চোখের সামনে দেখতেছি। ভিন্ন দেশের দুই মানুষের ভালোবাসার এমন পরিণতি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









