হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ- দিরাই সড়কের কাঠইর সড়ক মোড়ে দ্বিতীয় দিন অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসব দাবি মানা না হলে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এই মানবন্ধনে।
সোমবার (২২ জুন) সকাল দশটায় কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল সহকারে এসে সড়ক মোড়ে অবস্থান নেয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি প্রমুখ। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে স্থানীয় বিশিষ্টজনেরাও বক্তব্য দেন।
বক্তারা বলেন, আমরা সুনামগঞ্জ মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা, গত ১৫ এপ্রিল আন্দোলন থেকে এখন পর্যন্ত বারবার আশ্বাস পাওয়ার পরেও হাসপাতাল চালু না হওয়ায় এবং একাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় আমাদের সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। আমাদের দাবি সমূহ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









