মালয়েশিয়ায় সংক্ষিপ্ত সফর শেষ করে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) তিনি মালয়েশিয়া ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর এ সফরটি ছিল তার প্রথম বিদেশ সফর। প্রায় ১৮ ঘণ্টার এই সংক্ষিপ্ত সফরে তিনি মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি নিয়মিত ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরসঙ্গী প্রতিনিধিদলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পর্যায়ের ১০ জনসহ মোট ২৩ জন সদস্য ছিলেন। সফরকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘মালয়েশিয়া সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মালয়েশিয়ার নির্ধারিত কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদল সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করেছেন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









