খাগড়াছড়ির গুইমারা উপজেলার পাইন্দং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র , গোলাবারন্দ এবং চাঁদাবাজির সরঞ্জামাদিসহ ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কমান্ডার জিমিত চাকমাকে আটক করেছে সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী।
শুক্রবার (২৬ জুন) সকালে খাগড়াছড়ির গুইমারার পাইন্দং এলাকায় দুটি সশস্ত্র আঞ্চলিক গ্রুপের মধ্যে তীব্র গোলাগুলি সংগঠিত হয়। খবর পেয়ে গুইমারা বিজিয়নের সিন্দুকছড়ি জোনের একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। দুর্গম পথ পাড়ি দিয়ে আনুমানিক আড়াই ঘন্টা পর টহল দলটি ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তল্লাশি অভিযান পরিচালনার সময় ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কমান্ডার জিমিত চাকমাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় নিরাপত্তাবাহিনী উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
আটককৃত জিমিত চাকমার কাছ থেকে স্থানীয়ভাবে তৈরি পিস্তল, গোলাবারুদ ইউপিডিএফ এর দলীয় বইপুস্তক সহ চাঁদা আদায়ের নথিপত্র উদ্ধার করা হয়।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত জিমিত চাকমা গত বছর খাগড়াছড়িতে সংঘটিত ছাএ আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও সংগঠক ছিলেন। এছাড়াও তিনি বহুল আলোচিত রামসু বাজার সহিংসতা এবং ৩ জন উপজাতি হত্যার সাথে সরাসরি জড়িত। তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আহত জিমিত চাকমাকে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত জিমিত চাকমাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তানর করা হয়েছে। তার বিরোদ্ধে হত্যা সহ ৭ টি মামলা রয়ছে। তারমধ্যে ২ টি মামলাতে গ্রেফতারী পরোয়ানা জারী আছে। তাকে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে। আজকের ঘটনায় গুইমার থানায় মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









