ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা, সীমান্তে হত্যাকাণ্ড এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ছাতকের জাউয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি আব্দুস সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাফিজ সাইদ আহমেদ এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাওছার আহমদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আলী আহমদ ও মাওলানা আরিফুল হক ইদ্রিস।
বক্তারা বলেন, ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধ করতে হবে এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা অবিলম্বে বন্ধের কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তারা বাংলাদেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বিপুলসংখ্যক আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









