সরকার জনগণের প্রতি অত্যন্ত আন্তরিক এবং এই সরকার পুরোপুরি জনগণের সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার (১ জুলাই) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি তহবিলের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘‘বছরের শুরু থেকেই দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম এখন দৃশ্যমান।’’ দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে যুবদল নেতা রুমেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির আরও বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতে সিলেটসহ বিশ্বনাথ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হবে।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমীন আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নুর উদ্দিন, বিশ্বনাথ পুনাণবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, বিএনপি নেতা মুসলিম আলী, জয়নাল মিয়া, বাদশা মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিব প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









