সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৫) ও ঝরনা বেগম (৪৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে এ ঘটনাটি ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আব্দুর রহমান সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর ছেলে এবং ঝরনা বেগম নেত্রকোনার তেলিহাটি এলাকার হলুদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমান ও ঝরনা বেগম কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন গ্রামে বসবাস করতেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি ট্রাক গাড়ির বডি তুললে বডিটি বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









