পাবনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিষের ডিপো এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন পাবনা পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ-এর প্রকাশক এস এম আলম, পৌরসভার সিআই আসাদুজ্জামান, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।
অংশগ্রহণকারীরা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









