সিরাজগঞ্জের তাড়াশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) তাড়াশ পৌর সদরের জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবক খন্দকার সেলিম জাহাঙ্গীর।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে ওই চক্ষু শিবিরে এলাকার প্রায় ৯০০ জন চিকিৎসা নেন। এর মধ্যে এলাকার দরিদ্র ১২০ জন রোগীকে বিনামূল্যে লেন্স প্রতিস্থাপন এবং চোখের ছানি অস্ত্রোপচারের জন্য বগুড়ার গাক চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুফতি মো. শরিফুল ইসলাম জানান, একই সঙ্গে রোগীদের ঔষধ, চশমাসহ যাবতীয় খরচ চ্যারিটি বহন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. আসিফ নেওয়াজ, খন্দকার সাইফুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









