আলোচিত ভাইরাল ভিডিও কান্ডে জামায়াত ইসলামী থেকে বহিস্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের সর্বস্থরের ওলামায়ে কেরাম সহ সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩জুলাই) সকাল ১১টায় শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন অফিস চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলার ঈশ্বরীপুর, কাশিমাড়ী ও নুরনগর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা সদরের মানববন্ধনে মোঃ ফরিদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম সহ অন্যান্যরা।
মানববন্ধনে মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, নৈতিক স্খলনের ঘটনায় আপনি শুধু নিজের সম্মানের ক্ষতি করেননি সমগ্র আলেম সমাজকে অপমানিত করেছেন। তাই আপনার মত ব্যক্তিকে আর পবিত্র সংসদে দেখতে চাইনা। অপনি অনতিবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় আমরা আরো বড়ো আন্দলোনের ডাক দেবো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









