৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে পিএসসি এ ফল প্রকাশ করে। কমিশনের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকা ও দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এতে কমিশনের অনুমোদনক্রমে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যৌক্তিক কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
এর আগে গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন।
বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদ এবং নন-ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগের জন্য গত ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
এই বিসিএসে সবচেয়ে বেশি ৬৫০ জনকে স্বাস্থ্য ক্যাডারে, ২০০ জনকে প্রশাসন ক্যাডারে এবং ১৮৫ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









