ময়মনসিংহের ত্রিশালে পুলিশের নৈশ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ মো. আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) গভীর রাতে ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরিরামপুর এলাকার ‘মেসার্স ইভা ফিলিং স্টেশন’-এর সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে ত্রিশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ফুলপুর উপজেলার নাকাগাঁও গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি ত্রিশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উজানপাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধার করা ৩০ পিস নেশাজাতীয় ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা। মাদকের বিস্তার রোধে মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









