সিলেটের জৈন্তাপুরে গেইটলক বাসের চাপায় মো. নাজিম উদ্দীন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৬নং কূপ এর সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার মাহমুদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি হরিপুর শাহ মাদার ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ দক্ষিণে নিজ বাড়ির সামনে পাকা সড়ক দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৯০৬৬ নম্বরের একটি গেইটলক বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা প্রায় ঘন্টাব্যাপী হরিপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জৈন্তাপুর তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গেইটলক বাসটি আটক করা হয়েছে বলে তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ নিশ্চিত করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল-আমীন মীর বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে দেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









