লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির সদস্যরা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) -এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির বিশেষ টহলদল কর্তৃক পরিচালিত এক সফল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করা হয়েছে।
এটি ৮৪৫ এস সীমান্ত এলাকা থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন প্রকারের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করা হয়।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








