বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মির্জাগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহীন হাদী। দায়িত্ব পাওয়ার পর দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেন।
দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মাহীন হাদী জানান, এই পদ তার জন্য কেবল একটি সম্মান নয়, বরং দলের জন্য আরও নিবেদিতভাবে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। মির্জাগঞ্জ উপজেলা যুবদলকে একটি গতিশীল ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে তিনি সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে বিগত দিনে দলের দুর্দিনে ত্যাগ, পরিশ্রম ও অবদান রাখা পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে তিনি আশাবাদী। এছাড়া, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে এই যুবদল নেতা আরও বলেন, সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। তৃণমূলের প্রতিটি কর্মীকে সম্পৃক্ত করে একটি সুদৃঢ় যুবদল গঠনই তাদের প্রধান লক্ষ্য।
নতুন এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য তিনি মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









