‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে পূবালী ব্যাংক পিএলসি পাটগ্রাম উপ-শাখার উদ্যোগে গ্রাহকদের বাংলা কিউআর কোড ব্যবহারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ আগাস্ট) দুপুরে পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে তিন দিনব্যাপী পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়।
উদ্বোধনের শুরুতেই ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও বিভিন্ন শ্রেণির-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাউরা বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন বুথে এসে শেষ হয়।
পূবালী ব্যাংক পাটগ্রাম উপ-শাখার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিকী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজির লিমন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বুলু,বিশিষ্ট ব্যবসায়ী জামিনুর রহমান।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, পাটগ্রাম পূবালী ব্যাংক উপ-শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার আকবর হোসেন,পূবালী ব্যাংক লালমনিরহাট শাখার জুনিয়র অফিসার তাপস কুমার রায়।
বক্তারা এসময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহবান জানান । ডিজিটাল লেনদেন বাড়লে অর্থনৈতিক কর্মকান্ড আরো গতিশীল হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









