শ্রীনগরে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ আগষ্ট) সোয়া ১টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জোড়া ব্রিজের পাশের এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ওই এলাকার বাবুল হোসেন, আনোয়ার হোসেন ও রাজিবের মালিকানাধীন টিন ও কাঠের তৈরি ১টি ইলেকট্রনিক্স, ১টি মুদি ও ১টি খাবারের দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তরা জানান, তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লিডার মো. সোহেল রানা জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকিভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









