লালমনিরহাটের পাটগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমে শশুর কর্তৃক ছেলের বউকে ধর্ষণ চেষ্টার মিথ্যা শ্লীলতাহানির অভিযোগে সংবাদ প্রকাশ করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে শ্রীরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজিজপুর গ্যাদেরটারী এলাকায় নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী করিমুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ভুক্তিভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন করিমুল ইসলামের ভাতিজা এটিএম সামছুজ্জামান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শনিবার ২৯ আগষ্ট, আমার ছোট চাচার বাড়িতে আমার চাচি আলেফা বেগম ও আমার চাচাতো ভাই আলিফ হোসেন এর স্ত্রী মুনমুন বেগম এর মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে ঝগড়া হয়।
একপর্যায়ে আমার চাচি আলেফার সাথে অত্যন্ত খারাপ ব্যবহারের এক পর্যায়ে চড় মারে। আমার চাচিও তার বৌমাকে একটি চড় মারে এবং দুই জনের মধ্যে ধস্তাধস্তি হয়।
পরবর্তীতে আমাদের সকলের সহযোগিতায় উভয় পক্ষের ঝগড়া থামানো হয়। ঘটনাটি পরবর্তীতে আলিফ তার শশুর নাসির উদ্দিনকে ঘটনাটি জানায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ৬ থেকে ৭ জন আমার চাচার বাড়িতে আসে। পরে আমরাও শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আখেরুজ্জামান সরকার ডাবলুকে অবগত করি এবং তারাও আমার চাচার বাড়িতে আসে।
সকলের সিদ্ধান্ত মোতাবেক আলিফের শশুরের হাতে তার মেয়েকে তুলে দেওয়া হয়।
পরে ৩০ শে আগষ্ট, রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই কথিত কিছু সাংবাদিক মুনমুন আক্তারের সাক্ষাৎকার প্রকাশ করে। যাহাতে তিনি শশুর কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন। যাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আপনাদের আরও অবগত করছি যে, এর পূর্বেও মুনমুনকে নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিসহ জোংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সহায়তায় ৬ থেকে ৭ বার সালিসি বৈঠক হয়। প্রত্যেকটা বৈঠকে সালিশ কারিগণ মেয়েটিকে মানসিক রোগী আখ্যা দিয়ে তার বাবাকে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিয়ের পর থেকে নানা রকম ঝামেলা পাড়া-প্রতিবেশীসহ পরিবারের লোকজনের সাথে করেই আসছে। আপনারা প্রতিবেশীদের সাথে কথা বললে জানতে পারবেন। আমরা আপনাদের মাধ্যমে সঠিক তদন্ত সাপেক্ষে মূল ঘটনা উদঘাটন করে জনসম্মুখে প্রচার করার আহবান করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিয়ে এটিএম সামছুজ্জামান বলেন, আমার চাচার নামে যে ধর্ষণ চেষ্টার অভিযোগ তা মিথ্যা ও বানোয়াট। আমি এই ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









