বাগেরহাটের মোরেলগঞ্জে ফসলি জমিতে ধান চারা রোপনের সময় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহিষপুরা হোগলাপাশা গ্রামে।
ঘটনাস্থল থেকে মহিষপুড়া ফাঁড়ি পুলিশের এএসআই ঝন্টু এ খবর নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ আবুল কালাম আজাদ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মৃত. মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে দিনমজুর বিধান বাছাড় (৫৫), তার ছোট ভাই মানিক বাছাড় (৪২) মহিষপুরা হোগলাপাশা গ্রামের ভগ্নিপতি নারায়ন চন্দ্র মিস্ত্রীর জমিতে ধানের চারা রোপনের কাজ করছিলো।
এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়।
তাৎক্ষনিক স্থানীয় লোকজন নিকটস্ত ফাঁড়ি পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. শহীদুল্লাহ বলেন, খবর শুনে তাৎক্ষনিক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









