ময়মনসিংহে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ৩৭০ কেজি পোনা মাছ অবমুক্তি কার্যক্রম উদ্বোধন হয়েছে। ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এই কর্মসূচির উদ্বোধন করেন।
বুধবার (২ আগষ্ট) দুপুরে নগরীর কাচিঝুলিস্থ আঞ্জুমান ঈদগাহ মাঠের পুকুরে এই পোনা মাছ অবমুক্তি কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় কর্মসূচির প্রথমদিনে ৩০ কেজি পোনা মাছ অবমুক্তি করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ৩৪০ কেচি পোনা মাছ অবমুক্তি করা হবে, বলে জানিয়েছেন সদর উপজেলার সহকারি মৎস কর্মকর্তা নাহিদা পারভীন খানম।
অনুষ্ঠানে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, মাছে ভাতে বাঙালি এটি আমাদের ঐতিহ্য। কিন্তু বর্তমান সময়ে উন্মুক্ত জলাশয় ও পুকুর নষ্ট করার কারণে মাছের ঐতিহ্য হারাতে বসেছে। এবিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মো. আরাফাত উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির নেতা আফজাল হোসেন হলুদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









