চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৬ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ মো. সাহাদ আলী মুসান্না (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ওসির তত্ত্বাবধানে ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়। শিবগঞ্জ পৌরসভার শিবগঞ্জ বাজার এলাকায় ‘রাফি টেলিকম’ নামের একটি মোবাইল দোকানের সামনে অভিযান চালিয়ে এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত সঙ্গীয় ফোর্সসহ তাঁকে আটক করেন। এ সময় তাঁর হেফাজত থেকে ৩৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সাহাদ আলী শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া এলাকার মো. সৈবুর রহমান ও মোসা. রোসনারা দম্পতির ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









