নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় হাটসিংড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে সরকারি সার অবৈধভাবে বিক্রির প্রমাণ পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৫ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
তিনি বলেন, সরকারি সার নির্ধারিত নিয়মে বিতরণ ও বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করেন এবং অবৈধভাবে সার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









