ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী নির্বাচিত হওয়ার পরপরই নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মাসুদ সাঈদী বিএনপি প্রার্থীর বাসায় পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় মাসুদ সাঈদী পিরোজপুরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘দলীয় বিভাজন ভুলে সকলে মিলে মিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা হবে।’
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক প্রতিযোগিতার ঊর্ধ্বে থেকে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।’
সাক্ষাৎকালে পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং জেলা টিম সদস্য রাকিবুল হোসেন উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









