গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অমল মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুয়াগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ। পরে বিকেলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার অমল মধু উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের বিচরণ মধুর ছেলে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার ঘোষ বলেন, ১৬ জুলাই ২০২৫-এর উপজেলার ওয়াবদারহাট বাজার এলাকায় সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে অমল মধুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন