নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নবনির্বাচিত আমীরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদকে শপথ পাঠ করান নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুল ইসলাম।
২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত উপজেলা কমিটির অন্য নেতারা হলেন—সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা এবং সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম।
এ ছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভার নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন—লালপুর ইউনিয়নে কামারুজ্জামান চঞ্চল, ঈশ্বরদী ইউনিয়নে গোলাম রব্বানী সুমন, চংধুপই ইউনিয়নে হাসমত আলী হাসু, আরবাব ইউনিয়নে মাওলানা আ. রব, বিলমাড়ীয়া ইউনিয়নে আনেজউদ্দিন, দুয়ারিয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম মান্না, ওয়ালিয়া ইউনিয়নে মাওলানা লোকমান হাকিম, দূড়দুড়িয়া ইউনিয়নে আ. সামাদ, এবি ইউনিয়নে শরিফুল ইসলাম সোহাগ এবং কদিমচিলান ইউনিয়নে আ. রাজ্জাক। গোপালপুর পৌরসভার আমীর নির্বাচিত হয়েছেন হাফেজ আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের নবনির্বাচিত আমীরদের শপথ পাঠ করান।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








