গোপালগঞ্জের কাশিয়ানীতে কাটাখালি খাল থেকে অজ্ঞাত এক নারীর (প্রায় ৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারসংলগ্ন কাটাখালি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে জয়নগর বাজারসংলগ্ন কাটাখালি খালে মরদেহটি ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে খাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি তার মৃত্যুর কারণ ও কীভাবে তিনি খালে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









