রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আড়াইহাজারে ছিনতাইকারী দুই ভাইকে গণপিটুনি, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

আড়াইহাজারে ছিনতাইকারী দুই ভাইকে গণপিটুনি, অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে রাব্বি (২০) ও সাব্বির (১৫) নামে দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাউছিয়া-আড়াইহাজার সড়কের বাজবী তাতিবাড়ী এলাকায় এক রিকশাচালককে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করার সময় রিকশাচালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়। আহতরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রাজাকান্দা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাব্বি (২০) ও সাব্বির (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনির সময় অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা পিস্তল স্থানীয় করিম নামের এক ব্যক্তির বাড়ির পেছনের ডোবায় ফেলে দেয়। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ‘খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে ফেলে দেওয়া পিস্তল উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তায় ডোবার পানি শুকানো হয়। রোববার সকাল ৯টার দিকে আড়াইহাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

জাকির/নারায়ণগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.