লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক শেখের একটি গোডাউনে ‘অবৈধভাবে’ সার মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় গোডাউন থেকে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ওই গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মজিদুল ইসলাম। অভিযানে মজুত করা সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মজিদুল ইসলাম জানান, গোডাউনে অনুমোদনবিহীন বা অবৈধভাবে সার মজুতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ সার পাওয়া গেলে তা জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখায় বাজারে সারের সংকট তৈরি হতে পারে। তবে এ বিষয়ে ফারুক শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অভিযানের সময় কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









