‘নতুন চিন্তা, নতুন সৃষ্টি, বিজ্ঞানই আমাদের আসল শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী সমূহের প্রদর্শনী ও ‘বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬’ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলা সম্পন্ন হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সঙ্গীতা গমেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) সামছুন্নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, সেন্ট মার্থাস কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি কস্তা, অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা ও আইভি জেনিফার রায়।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী উপস্থিত সুধীজনদের নজর কাড়ে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









