গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে নৌকা বাইচ বন্ধের দাবিতে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা মীরগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি মীরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মাওলানা আব্বাস আল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আল ইহসান পরিষদের সভাপতি মাওলানা হিফজুর রহমান, আলহেরা একাডেমির সভাপতি সয়েফ উদ্দিন, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া, সদর মাওলানা আবু সুফিয়ান, হাফিজ জয়নুল আবেদীন, এমরান আহমদ, শাকিল আহমদ প্রমুখ।
বক্তারা কুশিয়ারা নদীতে আয়োজিত নৌকা বাইচ বন্ধের দাবি জানান। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় কয়েক শতাধিক তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









