পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বেনাপোল পৌর বিএনপি গাছের চারা রোপণ করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে যশোরের বেনাপোল পৌর গেইট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, ‘‘গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু গাছ লাগালেই হবে না; এর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।’’
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের ঘোষণা অনুযায়ী সরকার ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে। এ কর্মসূচির আওতায় ২০২৬ সালে ৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও বিভিন্ন প্রতিষ্ঠানের আহ্বান জানানো হয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের সড়ক, মহাসড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে বৃক্ষরোপণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









