পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা নামের ২২ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সজল মৃধা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত সজল মৃধা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পরিবারের।
এজাহারে বলা হয়, ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে সজল মৃধার বিরুদ্ধে। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন।
মামলার পর অভিযান চালিয়ে সজল মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাঙ্গাবালী থানারওসি (তদন্ত) ইলিয়াস মুন্সি জানিয়েছে, প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হবে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









