চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচির পাশাপাশি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবির সাথে সংহতি প্রকাশ করে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
চলমান আন্দোলনের কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়েটের ২১ ব্যাচের শিক্ষার্থী অর্ণব দে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড.আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল রাখতে হবে।
দাবী পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









