ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ফাহাদ হোসেন নামের এক যুবকের লাথিতে আনোয়ার হোসেনের (৪৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আবু তাহের নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দেওখোলা ইউনিয়নের কুকরাইল দক্ষিণ পাড়া গ্রামের আবু তাহের ভুট্টুর কলেজ পড়ুয়া ছেলে ফাহাদ হোসেন (১৯) এর সাথে একই গ্রামের জিহাদ হোসেন (১৯) এর মোবাইল ফোন নিয়ে বাগবিতন্ডা হয়। ঘটনাক্রমে এক পর্যায়ে লোহাড় রড দিয়ে জিহাদকে মাথায় আঘাত করলে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভাতিজাকে মারধরের ঘটনায় চাচা আনোয়ার হোসেন জিজ্ঞেস করতে গেলে ফাহাদ হোসেন তাকে অন্ডকোষে বরাবর লাথি মারলে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এঘটনায় রাতে ফাহাদ হোসেনের পিতা আবু তাহের ভুট্টুকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রতিবেশী আবু হানিফার ভাষ্য, মোবাইল নিয়ে তর্কবির্তক হয় দুইজনের সাথে। এক পর্যায়ে জিহাদের মাথায় রড দিয়ে ফাহাদ আঘাত করে। ভাতিজাকে মারার কারন জানতে গেলে আনোয়ার হোসেনের গোপনাঙ্গে লাথি মারলে ঘটনাস্থলেই অচেতন হয়ে যায়, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষনা করেন চিকিৎসক। ভাতিজাকে মারার কারন জানতে গিয়েই চাচা লাশ হয়েছেন।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আবু তাহের নামের একজনকে আটক করা হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









