রাজধানীতে জামায়াতে ইসলামী নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে গচিহাটা বাজার থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গচিহাটা বাজার এলাকায় এসে শেষ হয়।
এ সময় মিছিলকারীরা আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোহাম্মদ আবু হানিফ, সাধারণ সম্পাদক আরজু মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কামরুজ্জামান শাহ, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ শফিউল্লাহ, চান্দপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোতাহার উদ্দিন, গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ জিয়াউদ্দিনসহ জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









